,

পৃথিবীর অর্ধেক মানুষই ঝুঁকিতে ওজন বাড়ার!

news-image

অনলাইন ডেস্ক : ২০৫০ সালের ভেতর পৃথিবীর প্রায় ৪০০ কোটি মানুষের ওজন বেড়ে যাবে বলে শঙ্কা করছে পটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট (পিআইকে)।

বৈশ্বিক খাদ্যাভ্যাসের ধরন গবেষণা করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এর মধ্যে দেড়শ কোটি মানুষ স্থূলকায় হবেন।

নেচার সায়েন্টিফিক রিপোর্টস-এ প্রকাশিত এ সমীক্ষাপত্রে প্রফেসর বডার্স্কি বলেন, ‘সেই ১৯৬৫ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ক্রমশ বদলে যেতে থাকা খাদ্যাভ্যাস এর জন্য দায়ী। মানুষ শস্যভিত্তিক খাবার থেকে প্রাণিজ উপাদানে সমৃদ্ধ খাবারের দিকে ঝুঁকে পড়ছে। আর এর ফলে খাদ্যতালিকায় ভারসাম্য রক্ষা হচ্ছে না।’

‘প্রাণিজ প্রোটিনের মাত্রা যাচ্ছে বেড়ে, সেই সঙ্গে বেড়ে চলেছে অতিরিক্ত পরিমাণে ফ্যাট আর কোলেস্টেরলের মাত্রাও। যা ক্রমান্বয়ে শরীরে জমিয়ে তুলছে বাড়তি মেদ।’

বডার্স্কি বলছেন, এই অবস্থা থেকে নিষ্কৃতির উপায়ও আপাতত চোখে পড়ছে না।

সংস্থাটির রিপোর্ট বলছে, আপাতত সারা পৃথিবীতে মাত্র ৯টি প্রজাতির উদ্ভিদ ফসলের জোগান দেয়। এদের থেকে যে শস্য পাওয়া যায়, তা প্রয়োজনের তুলনায় মাত্র ৬৬ শতাংশ!

পিআইকে বলছে, ২০০৯ থেকে ২০১০ সালের ভেতর ৩৫.৭ শতাংশ আমেরিকান ইতিমধ্যে স্থূলতার সমস্যায় ভুগছেন। এই হার ২০১৮ সাল পর্যন্ত ৪২.৪ শতাংশে এসে ঠেকেছে।

২০৫০ সাল নাগাদ ১৬ শতাংশ মানুষ স্থূলকায় হবেন। আর বাড়তি ওজন নিয়ে বাঁচবেন প্রায় অর্ধেক (৪৫ শতাংশ) মানুষ।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা