,

অনেকেই এখনো স্বাস্থ্যবিধি ঠিকমতো মানছেন না : স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমাদের দেশের সাধারণ মানুষ অনেকেই এখনো স্বাস্থ্যবিধি ঠিকমতো মানছেন না। এভাবে যদি চলতে থাকে, তাহলে আমাদের দেশের অবস্থা আরও ভয়াবহ হবে।’

তিনি বলেন, দেশে এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে। করোনাভাইরাস থেকে বাঁচতে হলে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে ও মাস্ক পরিধান করতে হবে।

শুক্রবার বিকালে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া শুভ্র সেন্টারে রবি মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় ১৮ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণকালে তিনি এসব বলেন।

মন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন না আসা পর্যন্ত মাস্কই হচ্ছে করোনা প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার। সেই সঙ্গে আমাদের সবাইকে নিয়ম মতো হাত ধুতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।’

তিনি বলেন, ‘মানিকগঞ্জে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। কাজেই করোনা পরীক্ষার জন্য কাউকে আর ঢাকায় যেতে হবে না।’

এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহজাহান আলী বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান ও গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য