,

করোনা সংক্রমণের হার বাড়ছে, এটা ভালো লক্ষণ নয়: স্বাস্থ্যমন্ত্রী

news-image

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণের হার বাড়ছে এটা ভালো লক্ষণ নয়। ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাক্স ব্যবহার করতে হবে।

শুক্রবার(২০ নভেম্বর) বিকেল মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া শুভ্র সেটার  কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান  অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরিকা ও ফ্রান্সে নতুন করে লকডাউন শুরু হয়েছে।

আমরা সেদিকে যেতে চাই না। জনগণ স্বাস্থ্যবিধি মনে চললে আমাদের দেশে লকডাউন প্রয়োজন হবে না।

করোনাকালীন সময় কিছু লোক ঘরে বসে সমালোচনা করে, তারা জনগণের পাশে দাঁড়ায় না, তাদের কাজই হলো সমালাচনা করা আর মিডিয়ার সামনে বড় বড় কথা বলা।

তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো কাজ করছে বলেই আমাদের দেশ সুস্থ্যতার হার ৮১ ভাগ।

জনসংখ্যার ঘনত্ব তুলনায় আমাদের দেশ মৃত্যুর হার অন্য যেকোনো দেশের চেয়ে কম। আমাদের একটি মৃত্যুও কাম্য নয়। ভ্যাকসিন আনার ব্যাপারে আমাদের চুক্তি হয়েছে। ভ্যাকসিন বাজারজাত হওয়ার সঙ্গে সঙ্গে তা দেশে নিয়ে আসা হবে। পর্যায়ক্রম দেশের সব মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে।  

মানিকগঞ্জ সদর উপজলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হাসানের সভাপতিত্বে বরি মৌসুম পুর্নবাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কষকদের মধ্যে বিনামূল্য বীজ ও সার বিতরণ বক্তব্য দেন জলা  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহজাহান বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদব সাহা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য