,

ডোনাল্ড ট্রাম্পের নাম দিয়ে জুতা বানালেন ফিলিস্তিনি কারিগর

news-image

অনলাইন ডেস্ক : জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ায় ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম দিয়ে জুতা বানিয়েছেন এক কারিগর। ফিলিস্তিনের ইমাদ হাজ মুহাম্মদ নামে এক জুতার কারিগর এ জুতার ডিজাইন করেছেন।

ইমাদ হাজ জানিয়েছেন, ট্রাম্পের সিদ্ধান্তে ঘৃণা প্রকাশ করে তিনি এ জুতার ডিজাইন করেছেন। তিনি বলেন, ‘আরব সংস্কৃতিতে সবচেয়ে ঘৃণার বস্তু হলো জুতা। তাই ডোনাল্ড ট্রাম্পের নাম এই জুতার ওপর লিখেছি। এটা করেছি ঘৃণার মাত্রাটা বোঝাতে।’

বেলফোর চুক্তি নিয়েও বিরক্ত ইমাদ হাজ। ট্রাম্পের নাম লেখা জুতায় তিনি বেলফোর শব্দটিও লিখেছেন। এসব জুতার দাম পড়ে প্রায় ৬৫ ডলার।

ইমাদ আরও বলেন, ‘বেলফোর আর ট্রাম্প দুটোর মধ্যেই মিল রয়েছে। দুটোই আমাদের শত্রু। ব্রিটিশদের বেলফোর চুক্তির কারণে আমরা আমাদের ভূমি হারানো শুরু করেছিলাম। ওই চুক্তির পর থেকেই ইহুদিরা আমাদের ভূমি দখল শুরু করে। আর ট্রাম্প এসেই আমাদের পবিত্র ভূমি জেরুজালেম ছিনিয়ে নিয়েছেন ইহুদিদের জন্য।’

বার্তাসংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন নাগরিকদেরও এই ক্ষোভে সামিল হতে আহ্বান জানিয়েছে ইমাদ হাজ মুহাম্মদ।

প্রসঙ্গত, ২০১৮ সালে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন ট্রাম্প। এরপর থেকেই সাধারণ ফিলিস্তিনিদের তোপের মুখে মার্কিন প্রেসিডেন্ট। তার নাম লেখা জুতাটি সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।

সূত্র : আমাদের সময়

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য