,

সরকারি চাকরিতে তিন লাখ ৬৯ হাজার ৪৫১টি পদ শূন্য

news-image

অনলাইন ডেস্ক : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন বলেছেন, সরকারি চাকরিতে তিন লাখ ৬৯ হাজার ৪৫১টি পদ শূন্য আছে। তবে আদালতে মামলা থাকায়, নিয়োগবিধি কার্যক্রম শেষ না হওয়ায় এবং পদোন্নতি যোগ্য প্রার্থী না পাওয়ায় কিছু শূন্য পদ পূরণ করা যায় না।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব তথ্য জানান।

সরকারি দলের সংসদ বেনজীর আহমেদের লিখিত প্রশ্নের উত্তরে ফরহাদ হোসেন জানান, বর্তমানে দেশের মন্ত্রণালয়, অধিদপ্তরসহ সরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন পদে শূন্য পদের মধ্যে প্রথম শ্রেণিতে (৯ম গ্রেড ) শূন্য ৫৫ হাজার ৩৮৯টি, দ্বিতীয় শ্রেণিতে (১০ম গ্রেড) শূন্য ৪৯ হাজার ১৪২টি, তৃতীয় শ্রেণিতে (১১ থেকে ১৬ তম গ্রেড) শূন্য ১ লাখ ৭৭ হাজার ৭৭৯টি এবং চতুর্থ শ্রেণিতে (১৭ থেকে ২০তম গ্রেড) ৮৭ হাজার ১৪১টি পদ শূন্য রয়েছে।
একই প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সরকারি অফিসসমুহে শূন্যপদে লোক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। শূন্যপদ পূরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য