,

মহামারি করোনার মধ্যেই ভর্তি পরীক্ষা নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

news-image

অনলাইন ডেস্ক : করোনার কারণে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। মার্চ থেকে আবাসিক হলসহ ঢাকা বিশ্ববিদ্যালয়েও বন্ধ ক্লাস-পরীক্ষা। এর মধ্যেই শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ এমবিএ (ইভিনিং) কোর্সে ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে।

শুক্রবার সকাল ১১টায় রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০ নভেম্বর শুক্রবার বিজনেস স্টাডিজ অনুষদের এমবিএ (ইভনিং) প্রোগ্রামের (৪৫তম ব্যাচ) ভর্তি পরীক্ষা আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর, ঢাকায় অনুষ্ঠিত হবে। পরীক্ষা গ্রহণের সময় সকাল ১১টা–দুপুর ১২টা পর্যন্ত।

করোনার মধ্যে কেন ভর্তি পরীক্ষা নেয়া হচ্ছে এ বিষয়ে জানতে চেয়ে অধ্যাপক আব্দুল মঈনের নাম্বারে একাধিকবার ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়ে অবগত নন বলে জানিয়ে বলেন, ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়টি আমি জানি না। ডিন সাহেবের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য