,

ব্রাহ্মণবাড়িয়ায়  ফেন্সিডিল-ওয়াকিটকিসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ওয়াকিটকি ও ৬৬ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব সদস্যরা। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৪ সদস্যরা।এর আগে
বুধবার  রাতে উপজেলার আশুগঞ্জ টোলপ্লাজা থেকে তাদের আটক করা হয়েছে। মাদকসহ
আটককৃতরা হলেন, ভৈরবের লক্ষ্মীপুর এলাকার মোশারফ হোসেন মিন্টু মিয়ার ছেলে মো. নাঈম হোসেন (২০) ও আবিদ হোসেন (১৯), তাতারকান্দি এলাকার আবুল কালাম এর ছেলে মহিশীনুর রহমান হৃদয় (২৩), কমলপুর মধ্যপাড়া এলাকার হোসেন মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া, (২১)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এসময় তাদের নিরাপত্তা চৌকির সামনে একটি জিপ আসলে সেটিকে তারা সংকেত দিয়ে থামিয়ে তল্লাশি চালায়। পরে জীপের ভেতরে একটি স্কুল ব্যাগের মধ্যে ৬৬ বোতল ফেন্সিডিল, একটি ওয়াকিটকি, স্টিলের লাঠি ও মাদক বিক্রির ৭০ হাজার টাকা জব্দ করা হয়।
ভৈরব র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান, আটককৃতদের হেফাজতে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে ৬৬ বোতল ফেন্সিডিল, একটি ব্যবহৃত জীপ, একটি ওয়াকিটকি স্টিলের লাঠি, মাদক বিক্রির নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করে তাদের কাছে হস্থান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য