,

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে ৮ কৃষি শ্রমিকের মৃত্যু

news-image

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উপজেলার বারিক বাজার আঞ্চলিক সড়কের ভাঙাসাঁকো এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শিবগঞ্জ থানার ওসি।সাত জন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

নিহতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদীঘি গামের আব্দুল কাশেম, মো. বাবু, তাজামুল, মো. মিঠুন, মো. কারিম, মো. মিনু. আহাদ আলী এবং একই উপজেলার লাউঘাটা গ্রামের মো. আতাউর রহমান। সবাই নওগাঁর নিয়ামতপুর থেকে ধান কাটা শেষে ভটভটিতে ধান সঙ্গে নিয়ে ফিরছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান বলেন, বারিক বাজার এলাকায় ভটভটি উল্টে ঘটনাস্থলে সাত জন মারা যান। এছাড়া আহতদের হাসপাতাল নেওয়ার পথে কৃষি শ্রমিক আহাদ মারা যান।

“নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”ওসি ফরিদ হোসেন জানান তিনি বলেন, “হতাহতরা সবাই কৃষি শ্রমিক। বরেন্দ্র এলাকায় ধান কেটে মজুরি হিসেবে পাওয়া ধান নিয়ে ভটভটিতে করে তারা শিবগঞ্জে ফিরছিলেন।”শিবগঞ্জ ফায়ার স্টেশনের একজন ফায়ারম্যান জানান, ওই ভটভটিতে জনা পনের লোক ছিল। ধানের বস্তার ওপর বসেছিলেন তারা।

“রাস্তার এক পাশে ভাঙা ছিল, সেখানে চাকা পড়লে ভটভটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। বস্তায় চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে।”

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের