,

সিলেটে ৩১ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ শুরু

news-image

সিলেট ব্যুরো : সিলেটের কুমারগাঁওয়ে বাংলাদেশ পাওয়ার গ্রিড ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ৩১ ঘণ্টা পর আংশিক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

বুধবার সন্ধ্যা সোয়া ৬টার কিছুক্ষণ পর লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয় বলে সমকালকে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন।

তিনি বলেন, দ্রুতগতিতে কাজ করার মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালনে কিছু লাইন চালু করা সম্ভব হয়েছে। এর আগে আমাদের অনেক যন্ত্রপাতি ঢাকা থেকে নিয়ে আসতে হয়েছে। প্রায় দেড় শতাধিক লোক দিনভর কাজ করেছেন।

বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ায় হাফ ছেড়ে বেঁচেছেন সিলেটের মানুষজন। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বুধবার দিনভর সুরমা নদী ছাড়াও বিভিন্ন উৎস থেকে নগরবাসীর পানি সংগ্রহ করতে হয়েছে।

বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি সিলেটের কুমারগাঁও ১৩২/৩৩ উপ-কেন্দ্রে মঙ্গলবার সকাল ১১টার দিকে আগুন লাগার পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি কাজ করছে। বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি) সঞ্চালন-২ এর প্রধান প্রকৌশলী সাইফুল ইসলামকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) সদস্য প্রকৌশলীকে রাখা হয়েছে। কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনসহ অগ্নিকাণ্ডের সূত্রপাত খতিয়ে দেখছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য