,

প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ, ৩৫ লাখ টাকা আদায়!

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের পর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার এই অভিযোগে ভুক্তভোগী গৃহবধূ আগৈলঝাড়া থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মককর্তা (ওসি) গোলাম সরোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার বরাত দিয়ে তিনি জানান, চলতি বছরের ২ জানুয়ারি রাতে উপজেলার বাগধা ইউনিয়নের আনিছুর রহমান ও তার সঙ্গীরা পুলিশ তাদের ধাওয়া করছে বলে এক প্রবাসীর ঘরে আশ্রয়ের জন্য ঢোকেন। এ সময় আনিছুরের সহযোগী হালিম হাওলাদার বাইর থেকে ঘরের দরজা বন্ধ করে দেন। পরে আনিছুর রহমান প্রবাসীর স্ত্রীর কাছে পানি খেতে চান। পানি নিয়ে গেলে তিন সন্তানের জননী ওই নারীকে ধর্ষণ করেন আনিছ। এ সময় তা মুঠোফোনে ধারণ করে রাখেন তিনি।

পরবর্তীতে আনিছের সঙ্গে থাকা তার সহযোগী হালিম হাওলাদারও ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালান। এতে ব্যর্থ হলে ধর্ষণের ভিডিও প্রবাসে থাকা তার স্বামীর কাছে পাঠানোসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। এরপর তারা বিভিন্ন সময় ভুক্তভোগী নারীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করাসহ ৩৫ লাখ টাকা হাতিয়ে নেন।

আগৈলঝাড়া থানার ওসি মো. গোলাম সরোয়ার মামলার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বাদীর অভিযোগের ভিত্তিতে ধর্ষণ মামলা গ্রহণ করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য