,

দিঘী-আসিফের সিনেমার কাজ শুরু

news-image

বিনোদন প্রতিবেদক : দেলোয়ার জাহান ঝন্টুর নতুন ছবি ‘তুমি আছো তুমি নেই’র শুটিং শুরু হয়েছে রবিবার থেকে। ঢাকার অদূরে পূবাইলে চলছে এ ছবির শুটিং। এ ছবিতে দীঘির বিপরীতে নায়ক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন আসিফ ইমরোজ। প্রথমবার জুটি বেঁধে কাজ করছেন তারা। এর আগে শান্ত খানের সঙ্গে ‘টুঙ্গিপাড়ার মিয়াঁভাই’ ছবিতে রেণু চরিত্রে অভিনয় করেছিলেন দীঘি। ওই ছবিটি ছিল বঙ্গবন্ধুর কৈশোরকাল নিয়ে। এবার পুরোপুরি বাণিজ্যিক ধারার ছবি হচ্ছে ‘তুমি আছো তুমি নেই’। রবিবার থেকে এ ছবির শুটিং শুরু করলেন দীঘি।

দীঘি বলেন, শুরুতে ভয় লাগছিল পারবো কিনা। মনে হচ্ছিল, ঝন্টু আঙ্কেলের মনের মতো করে কাজ করতে পারবো তো! কিন্তু তিনি আমার কাজে অনেক খুশি হচ্ছেন। তার আন্তরিকতার কারণে আমি ভালোভাবে শুটিং করতে পারছি। পুরো শুটিং ইউনিটের প্রত্যেকেই খুব সহযোগিতা করছেন।

দিঘী বলেন, আমাকে চমৎকারভাবে সবাই ওয়েলকাম করেছে। আমার বিপরীতে আসিফ ইমরোজ ভাইয়াও ভীষণ সহযোগিতা করছেন। আমি কাজটা উপভোগ করছি। ছবিতে নিজের চরিত্র নিয়ে দীঘি বলেন, মা ছাড়া বড়লোকের আহ্লাদি মেয়ের চরিত্র করছি। আমার জন্য চরিত্রটা একেবারে নতুন, ভিন্ন। ১৫ দিনের মতো টানা শুটিং করবো। আশা করছি ছবিটা ভালো হবে।

নায়ক আসিফ ইমরোজ বলেন, দেলোয়ার জাহান ঝন্টু সাহেবের মতো নির্মাতার সঙ্গে কাজ করতে পারছি এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তির। আমাকে এ ছবির জন্য ডাকলে এক কথায় রাজি হয়েছি। তার মতো নির্মাতার সঙ্গে কাজ করতে গেলে গল্প চরিত্র কী এতো কিছু জানতে হয় না। এছাড়া আমার সঙ্গে দীঘি রয়েছে। সে মেধাবী শিল্পী। অভিনয়ের ব্যাপারে সে অনেক পরিণত। ছোটবেলা থেকেই তার রক্তে অভিনয় মিশে আছে। তার সঙ্গে অভিনয়ের টাইমিং নিয়ে খেলা যাচ্ছে। সবকিছু মিলিয়ে আমরা ভালো কাজ উপহার দেয়ার জন্য শভভাগ দায়বদ্ধ। সেই চেষ্টা দিয়ে কাজ করছি।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম