,

খালি পেটে কফি পান স্বাস্থ্যের জন্য ক্ষতি

news-image

স্বাস্থ্য ডেস্ক : কফি পান করার যেমন উপকারিতা রয়েছে, তেমনই এর অনেক অপকারিতাও রয়েছে। সকালে কফি পান করার উপকারিতা রয়েছে ঠিকই, তবে খালি পেটে কফি পান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।

স্বাস্থ্য ও জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, খালি পেটে কফি পান করলে তা দেহের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ঘুমের সমস্যা

কফিতে উপস্থিত ক্যাফেইন ঘুমের ওপর প্রভাব ফেলে। যদি খালি পেটে কফি পান করেন বা ঘুমানোর আগে কফি পান করেন, তবে ঘুমের সমস্যা হতে পারে।

মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব

খালি পেটে বা প্রচুর কফি পান করলে স্ট্রেস হরমোন নিঃসৃত হয়, ফলে চিন্তা ও উদ্বেগ বাড়ে। এ ছাড়া এতে উপস্থিত ক্যাফেইনের কারণে এটি আপনার মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অ্যাসিডিটি

খালি পেটে কফি পান করলে অ্যাসিডিটি, গ্যাসের মতো আরো অনেক সমস্যা হওয়ার ঝুঁকি বেড়ে যায়। খালি পেটে ব্ল্যাক কফি খেলে তা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে, ফলে হজমে সমস্যা দেখা দেয় এবং গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে।

তবে কফি খাওয়ার উপকারিতাও অনেক। এটি ওজন কমাতে সহায়ক। স্মৃতিশক্তি বাড়াতে, মেটাবলিজম বাড়াতে এবং হার্ট সুস্থ রাখতে সহায়তা করে। তবে কফি বেশি পান করা উচিত নয়, সীমিত পান করুন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য