,

১৫ দিনে ১২১ কোটি ডলার রেমিট্যান্স এসেছে

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। চলতি মাসের প্রথম ১৫ দিনে ১২১ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যা আগের বছরের নভেম্বরের একই সময়ের তুলনায় ৩০ কোটি ৪০ লাখ ডলার বেশি। বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়লেও প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠানো অব্যাহত রেখেছেন। বলা যায় চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে রেকর্ড পরিমান রেমিট্যান্স এসেছে দেশে। ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোতে উৎসাহ দিতে সরকার ২ শতাংশ প্রণোদনা দিচ্ছে। এর ফলশ্রুতিতে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৫ নভেম্বর পর্যন্ত এক হাজার ৪ কোটি ১৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৯৬ কোটি ৮৬ লাখ ডলার বেশি। গত অর্থবছরের এ সময়ে ৭০৭ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল দেশে। এতে চলতি অর্থবছরের এ পর্যন্ত রেমিট্যান্স আয়ে ৪২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

এ বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, করোনাভাইরাসের কারণে বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়েছে বিশ্ব। এই সময়ে প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে গতিশীল রাখছেন। চলতি অর্থবছরের প্রতি মাসে গড়ে দুই বিলিয়ন ডলার করে রেমিট্যান্স আসছে। রেমিট্যান্সের বিপরীতে নগদ সহায়তা দেওয়ার যে নীতি সরকার নিয়েছে, এটি তারই ফল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য