,

ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তরে বিলম্ব বিদেশি চাপে : পররাষ্ট্রমন্ত্রী

news-image

রাজশাহী প্রতিনিধি : এনজিও ও বিদেশি শক্তিদের চাপে ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

রোববার রাজশাহীতে কলেজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এসময় ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তরের দিনক্ষণ ঠিক হয়নি বলেও জানান তিনি।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, জিএসপি নিয়ে তারা ভাবছেন না। তবে পণ্য রফতানিতে আমেরিকার নতুন সরকারের কাছে ট্যারিফ কমানোর দাবি থাকবে।

রাজশাহী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের দুটি বিষয় উন্নয়নে বড় ভূমিকা রাখবে। এর একটি হল মানবসম্পদ, অন্যটি নদী-নালা।

তিনি বলেন, বাংলাদেশের মানবসম্পদকে দক্ষ করে গড়ে তুলতে হবে। বর্তমানে প্রবাসীরা বছরে ১৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠান। এটি আরও বৃদ্ধি করা সম্ভব। তাছাড়া দেশে প্রায় এক হাজার ৩০০ নদী-নালা রয়েছে। সেগুলোকে কাজে লাগাতে হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য