,

পদ্মায় ঝাঁকে ঝাঁকে পাঙাশ ধরা পড়ছে

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : পদ্মায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে পাঙাশ। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা ও শরীয়তপুর জেলার সীমানার পদ্মা নদীতে বড় বড় পাঙাশ মাছ ধরা পড়ছে। শুক্রবার রাতে জেলেদের জালে পদ্মা নদীর বিভিন্ন স্থানে এসব মাছ ধরা পড়ছে।

শনিবার সকালে মাছগুলো টঙ্গিবাড়ীর হাসাইল স্থানীয় মাছের আড়তে বিক্রি করা হয়। বড় আকৃতির এসব মাছ দেখতে সকালে মাছের আড়তে ভিড় জমান স্থানীয় শত শত মানুষ।

শনিবার সকালে জেলেরা উপজেলার হাসাইল মৎস্য আড়তে মাছ নিয়ে আসেন। মাছগুলো আড়তের মালিকেরা পাইকারদের কাছে বিক্রি করেন। এ ছাড়া দাম নাগালের মধ্যে থাকায় দূর-দূরান্ত থেকে অনেক সাধারণ ক্রেতাও মাছ ক্রয় করেন। একেকটা মাছের ওজন একেক রকম। ১০-১৫ কেজি ওজনের পাঙাশের সংখ্যা বেশি। এসব মাছ প্রতি কেজি ৪০০-৭০০ টাকা দামে বিক্রি হচ্ছে।

ওই আড়তে মাছ বিক্রি করতে আসা কাদির ব্যাপারী জানান, অন্যান্য বছরের তুলনায় এবার নদীতে পাঙাশের সংখ্যা বেশি। শুক্রবার রাতে তিনি পেয়েছেন ৪৫টি বড় পাঙাশ।

আলি আহমেদ নামে আরও এক জেলে বলেন, তিনি নদীতে জাল ফেলে পেয়েছেন ২০টি পাঙাশ। এসব মাছ সকালে আড়তে এনেছেন। মাছের দাম ও চাহিদা দুটোই বেশ ভালো।

টঙ্গিবাড়ী উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা জাকির হোসেন মৃধা বলেন, প্রতিবছরই ইলিশের প্রজনন মৌসুমের পর নদীতে পাঙাশ মাছের উপস্থিতি লক্ষ করা যায়। গত বছর পাঙাশের পোনা বিক্রি বন্ধে নিরলস চেষ্টা করা হয়েছে। এবারও সেই চেষ্টা অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য