,

দাপুটে জয় তামিমদের

news-image

স্পোর্টস ডেস্ক : দারুণ শুরু পেয়েও ইনিংসটা বড় করতে পারলেন না তামিম ইকবাল। ১০ বলে ২ চার ও ১ ছক্কায় করলেন ১৮ রান। তবে মোহাম্মদ হাফিজের ব্যাটে ভর করে দাপুটে জয়ই তুলে নিল লাহোর কালান্দার্স।

শনিবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এলিমিনেটর-১ ম্যাচে পেশোয়ার জালমিকে ৫ উইকেটে হারিয়েছে কালান্দার্স। সুবাদে দলটি জায়গা করে নিয়েছে এলিমিনেটর-২ ম্যাচে। রবিবার যেখানে মুলতান সুলতানসকে হারাতে পরলেই ফাইনালে পা রাখবে তামিমরা।

করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছিল তামিমতে লাহোর কালান্দার্স। পেশোয়ার জালমি আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭০ রান করে।

দলটির পক্ষে শোয়েব মালিক ২৪ বলে ৩৯, ফ্যাফ ডু প্লেসিস ২৫ বলে ৩১ ও হারদাস ভিলজোয়েন ১৬ বলে ৩৭ রান করেন। লাহোরের পক্ষে দিলবার হুসাইন সর্বাধিক ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও ডেভিড উইসে।

জবাব দিতে নেমে তামিম ভালো শুরুর আভাস দেন। ইনিংসের দ্বিতীয় ওভারে রাহাত আলিকে দুটি চার হাঁকান। সাকিব মাহমুদের পরের ওভারে হাঁকান ছক্কা। তবে এর এক বল পরই উইকেটের পেছনে ক্যাচ হন তামিম। সাকিব ওই ওভারের প্রথম বলে ফিরিয়েছিলেন আরেক ওপেনার ফখর জামানকেও (৬)।

২৫ রানে ২ উইকেট হারানো লাহোর দলীয় ৩৩ রানে অধিনায়ক সোহেল আখতারকেও (৭) হারিয়ে বসে। তাকেও শিকার বানান সাকিব মাহমুদ।

হাফিজের ব্যাটে সেই ধাক্কা কাটিয়ে জয়ের বন্দরে নোঙর করে লাহোর। ৩৪ বলে ফিফটি পূরণ করা হাফিজ শেষ পর্যন্ত ৪৬ বলে ৯ চার ও ২ ছক্কায় অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলেন। ম্যাচসেরাও তিনি।

এর আগে কোয়ালিফায়ার ম্যাচে সুপার ওভারে মুলতান সুলতানসকে হারিয়ে ফাইনালে পা রাখে করাচি কিংস। এখন তামিমদের লাহোর ও মুলতান সুলতানসের মধ্যে জয়ী দল ফাইনালে সঙ্গী হবে করাচির।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে