,

ব্যারিস্টার সুমন পদ পেলেন যুবলীগে

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ব্যারিস্টার সুমনকে আইন বিষয়ক সম্পাদক পদ দেওয়া হয়েছে।

আজ শনিবার বিকেলে যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

পদ পেয়ে উচ্ছ্বসিত ব্যারিস্টার সুমন নিজের ফেসবুক পেজে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের সঙ্গে একটি ছবি দিয়ে দোয়া চেয়েছেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘কমিটিতে নাম থাকা কোনো সুবিধা নয় বরং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ভাইয়ের সম্মান পাহারার দায়িত্ব নেওয়া। দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।’

উল্লেখ্য, গত বছর ২৩ নভেম্বর জমকালো কংগ্রেসের মধ্যে দিয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছিল। এর প্রায় এক বছর পর আজ শনিবার বিকেলে ২০১ সদস্য বিশিষ্ট যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেওয়া হয়।

আজ শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকা যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের কাছে হস্তান্তর করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য