,

তারকা-পত্নীদের ঝলমলে জীবন নিয়ে সিরিজ

news-image

বিনোদন ডেস্ক : ভীষণ চমকে দিয়েছেন করণ জোহর। বলিউডের তারকা-পত্নীদের নিয়ে নেটফ্লিক্সে নতুন শো আনছেন তিনি।

বৃহস্পতিবার মুক্তি পেল ‘ফ্যাবুলাস লাইভস অব বলিউড ওয়াইভস’ সিরিজের ট্রেলার। আর মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ডিং তারকা-পত্নীদের জীবনযাপন।

এই তারকা পত্নীদের মধ্যে রয়েছেন সোহেল খানের স্ত্রী সীমা খান, সঞ্জয় কাপুরের স্ত্রী মহীপ খান, চাঙ্কি পান্ডের স্ত্রী ভাবনা পান্ডে এবং সমীর সোনির স্ত্রী অভিনেত্রী নীলম কোঠারি।

ট্রেলারে মহীপ খানের মুখে শোনা যায়, “লোকেদের একটা ধারণা রয়েছে যে বাহ কী দারুণ গ্ল্যামারাস জীবন। কিন্তু আসল ঘটনাটা সেটা নয়। আমাদের জীবনেও সাংসারিক সবই রয়েছে।” তার পরই বলেন, “অবশ্যই আমরা রোলস রয়েসে চড়ে শপিংয়ে যাই, আর কোনো যাতায়াতের মাধ্যম আছে কি?”

পারিবারিক জীবনের পাশাপাশি এই সিরিজে রয়েছে সীমা, মহীপ, ভাবনা ও নীলমের ২৫ বছরের বন্ধুত্বের কাহিনিও। ট্রেলারে ক্যামিও করতে দেখা যায় শাহরুখ খানের স্ত্রী গৌরী খানকেও। এক ঝলক রয়েছেন শাহরুখও।

ট্রেলার মুক্তির মুহূর্তের মধ্যে ইউটিউবে সাড়া ফেলে দিয়েছে ‘ফ্যাবুলাস লাইভস অব বলিউড ওয়াইভস’। তবে অনেকেই সমালোচনা করতে ছাড়েননি। বাজে বিষয় নিয়ে এমন সিরিজ নেটফ্লিক্সকে মানায় না বলেও দাবি করেছেন একাংশ।

তাদের মতে, হলিউডে ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ান্স’-এরই ভারতীয় সিরিজ হতে চলেছে এই ‘ফ্যাবুলাস লাইভস অব বলিউড ওয়াইভস’। ইনস্টাগ্রামেও তুমুল সমালোচনা করা হয়েছে নেটফ্লিক্সের এই কনটেন্ট নিয়ে। ২৭ নভেম্বর সিরিজটির প্রকাশ্য হবে।

সাম্প্রতিক সময়ে স্বজনতোষণ নিয়ে ভীষণ সমালোচনায় আছেন করণ জোহর। তখন তিনি বেছে নিলেন তারকা-পত্নীদের!

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য