,

ভবিষ্যতে কোন প্রশাসন থাকবে কে জানে : ট্রাম্প

news-image

অনলাইন ডেস্ক : নির্বাচনে পরাজয় নিশ্চিত হলেও এখনো হার স্বীকার করেননি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি যে হোয়াইট হাউসে আর নিশ্চিত নন সে আভাস মিলেছে তার কথাতেই।

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের মুখে এমনটাই শোনা গেছে।

করোনায় তার প্রশাসন নতুন করে লকডাউন ঘোষণা করবে না জানিয়ে তিনি বলেন, ‘আমি করবো না, এই প্রশাসন লকডাউন দিতে যাবে না।’

‘আশা করি ভবিষ্যতে যা-ই ঘটুক- কে জানে কোন প্রশাসন থাকবে? আমি মনে করি, সময় তা বলে দেবে। কিন্তু আমি আপনাদের বলতে পারি এই প্রশাসন লকডাউনে যাবে না’ যোগ করেন ট্রাম্প।

একের পর এক টুইট করে গেলেও নির্বাচনের পর গত ৫ ডিসেম্বর থেকে জনসম্মুখে কথা বলেননি ট্রাম্প। এদিন রোজ গার্ডেনে সংবাদ সম্মেলনে আসলেও সরাসরি নির্বাচনে পরাজয় স্বীকার করে নেননি তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সবক’টি অঙ্গরাজ্যের ফলাফল পাওয়া গেছে। বাকি থাকা দুই অঙ্গরাজ্যের একটিতে জো বাইডেন আর অন্যটিতে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন।

সিএনএন ও বিবিসির রেজাল্ট প্রোজেক্টশনে বলা হয়, জর্জিয়ায় জিতে আরও ১৬ ইলেক্টোরাল ভোট ঝুলিতে পুরেছেন বাইডেন। এতে জয়ের জন্য ২৭০ ইলেক্টোরালের ম্যাজিক ফিগার পার হয়ে ৩০৬টি ইলেক্টোরাল নিশ্চিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী।

অন্যদিকে নর্থ ক্যারোলাইনা জিতে আরও ১৫টি ইলেক্টোরাল নিশ্চিত করেছেন পরাজিত ডোনাল্ড ট্রাম্প। তার ইলেক্টোরালের সংখ্যা ২৩২টিতে গিয়ে থেমেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য