,

ঘরের মাঠে ভেনেজুয়েলাকে হারালো ব্রাজিল

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ সময় শনিবার ভোরে ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে স্বাগতিক ব্রাজিল। এই জয়ে পয়েন্ট টেবিলে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে তিতের দল।

ম্যাচটি ব্রাজিলের ঘরের মাঠে অনুষ্ঠিত হলেও জয় পেতে তাদের সংগ্রাম করতে হয়েছে। ম্যাচের ৬৭তম মিনিটে ব্রাজিলের জয়সূচক গোলটি করেন রবার্তো ফিরমিনো।

এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে ব্রাজিল। সমান সংখ্যক ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে আর্জেন্টিনা। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে ইকুয়েডর।

গত মাসে পেরুর বিপক্ষে ৪-২ গোলে জয় পেয়েছিল ব্রাজিল। তারপরও ব্রাজিল কোচ তিতে বাধ্য হয়ে শুরুর একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন। চারটি পরিবর্তন আনেন তিনি। বাদ পড়েন নেইমার, ক্যাসেমিরো, কুতিনহো ও ওয়েভারটন। সুযোগ পান গ্যাব্রিয়েল জেসুস, অ্যালান, রিবেইরো ও এডারসন।

গত বছর কোপা আমেরিকার ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে গোলশূন্য ড্র করেছিলো ব্রাজিল। কিন্তু এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো সেলেসাওরা। সপ্তম মিনিটে ভেনেজুয়েলার জালে বল জড়িয়েছিলেন রিচার্লিসন। কিন্তু তার আগেই লাইন্সম্যান পতাকা উঁচু করে ধরেন। অর্থাৎ, অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।

দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নরা বরাবরই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিলো। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারছিল না। বিরতির আগ মুহূর্তে সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি জেসুস। যার কারণে প্রথমার্ধ গোলশূন্য ব্যবধানে শেষ হয়।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৭তম মিনিটে আর ভুল করেনি স্বাগতিকরা। সহজ সুযোগটি কাজে লাগিয়ে ব্রাজিলকে ১-০ গোলে এগিয়ে দেন ফিরমিনো। আর এই ব্যবধান ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে