,

জামালরা ১০ লাখ টাকা পুরস্কার পাচ্ছেন

news-image

স্পোর্টস ডেস্ক : নেপালের বিপক্ষে দারুণ এক জয়ে ভক্তদের আনন্দে ভাসিয়েছেন ফুটবলাররা। ২-০ গোলে পাওয়া এই জয়ের পরই ফুটবলারদের জন্য অর্থ পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাবিব নেওয়াজ জীবন ও মাহবুবুর রহমান সুফিলের গোলে জয় তুলে নেয় বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই করোনা বিরতির পর আন্তর্জাতিক ফুটবলে ফিরল লাল-সবুজের প্রতিনিধিরা।

এদিন ম্যাচ শেষ হতেই বাফুফের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় বাফুফের সহসভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ ফুটবলারদের জন্য ফেডারেশনের পক্ষ থেকে ১০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।

নেপালের বিপক্ষে বাংলাদেশের এই জয়টা এসেছে ৫ বছর পর। সেই আনন্দ তো আছেই, তার চেয়ে বড় করোনা বিরতি কাটিয়ে মাঠে ফেরার।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নেপালের বিপক্ষে দুই ম্যাচের এই সিরিজ আয়োজন করেছে বাফুফে। মঙ্গলবার দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে