,

আরও এক সিনেমায় বাপ্পি-অপু

news-image

বিনোদন প্রতিবেদক : বাপ্পি চৌধুরী ও অপু বিশ্বাস‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির মাধ্যমে প্রথমবার জুটি হয়েছেন। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। নতুন খবর হচ্ছে, আরও একটি ছবিতে জুটি বাঁধতে চলেছেন বাপ্পী-অপু। ছবিটির নাম ‘প্রিয় কমলা’। এতে বাপ্পির চরিত্রের নাম প্রিয় আর অপু বিশ্বাসের নাম থাকবে কমলা। ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন শাহরিয়ার নাজিম জয়।

ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হবে ছবিটি। সম্প্রতি বাপ্পী চূড়ান্ত হয়েছেন। আর মৌখিকভাবে কথা হয়েছে অপু বিশ্বাসের সঙ্গে।‘ছায়াবৃক্ষ’ ছবির শুটিংয়ে অপু এখন আছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে। সেখান থেকে ঢাকা ফিরলেই আনুষ্ঠানিকভাবে চুড়ান্ত হবেন তিনি। বিষয়টি সমকালকে জানিয়েছেন শাহরিয়ার নাজিম।

এ প্রসঙ্গে তার ভাষ্য: বাপ্পী ও অপুকে নিয়ে এই ছবি করতে যাচ্ছি। তবে ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। অপু ঢাকায় ফিরলেই তাকে আনুষ্ঠানিক চূড়ান্ত করে ডিসেম্বরে শুটিং শুরু করবো।

ছবিটিতে চুক্তিবদ্ধ হওয়ার পর বাপ্পি বলেন, ‘ইমপ্রেসের ছবি এটি। চ্যানেল আই-ইমপ্রেম আমার পরিবারের মতো। আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য বেশ সহায়ক একটি নাম ইমপ্রেস।আর জয় ভাই আমাদের পছন্দের ভাই। তার সঙ্গে আমার যুদ্ধ যুদ্ধ সম্পর্ক। এবার জয় ভাইয়ের যুদ্ধে আমি স্বারথী হচ্ছি। ছবিটির গল্পটিও আমার ভালো লেগেছে। এই ছবির মাধ্যমে আমি আর অপু বিশ্বাস আবার জুটি হয়ে ক্যামেরার সামনে দাঁড়াবো। সব মিলিয়ে দারুন একটি প্যাকেজ। আশা করি ভালো কিছু হবে।’

চট্টগ্রাম থেকে অপু বিশ্বাস বলেন, ‘‘বাপ্পির সঙ্গে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ করেছি। ছবিটি এখনও মুক্তি পায়নি। কিন্তু আমার বিশ্বাস ছবিটি মুক্তি পেলে দর্শকদের কাছে বেশ সাড়া পাবে। তার আগেই নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব এসেছে। কথাবার্তাও প্রায় চূড়ান্ত। সব ঠিক থাকলে আমারা নতুন একটি ছবি করতে যাচ্ছি।’’

বাপ্পী ও অপু বিশ্বাস জুটির এই ছবিতে শিল্পী আরও কারা অভিনয় করবেন তা শিগগিরিই চূড়ান্ত করা হবে। ডিসেম্বরে শুটিং শুরু করে একটানা শুটিং শেষ করতে চান পরিচালক। মুক্তি দেয়ার ইচ্ছে নতুন বছরের কোন এক সময়ে।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম