,

বিয়ের তারিখ নির্ধারণের দিনে যুবকের মৃত্যু

news-image

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের কালিটেকা গ্রামের সুজন মিয়া পেশায় রঙ মিস্ত্রী। শুক্রবার বিকেলে তার বিয়ের দিন ধার্যের কথা ছিল। হবু শশুরবাড়ির লোকজনের আপ্যায়নের জন্যে নিজ হাতে সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিলেন। কিন্তু সকাল থেকেই বুকে ব্যথা অনুভব করতে থাকেন তিনি।

দুপুরে জুমার নামাজ পড়তে বুকে ব্যথা নিয়েই গ্রামের জামে মসজিদে যান সুজন। ব্যথা প্রচণ্ড আকার ধারণ করলে তিনি সিজদায় পড়ে যান এবং সিজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। সহজ-সরল প্রকৃতির যুবক সুজনের আকস্মিক মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম। প্রিয় সন্তানকে হারিয়ে বারবার মুর্ছা যাচ্ছিলেন তার মা।

সুজনের বড়ভাই দবির মিয়া বলেন, ‘আজ ছিল তার চিনি-পান (বিয়ের দিন ধার্য) অনুষ্ঠান। জুমার নামাজের পর তার হবু শশুরবাড়ির লোকজন আসার কথা ছিল। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। আমাদেরকে শোকের সাগরে ভাসিয়ে দিয়ে প্রিয় ভাইটি পাড়ি জমাল না ফেরার দেশে।’

তিনি আরও বলেন, ‘আজ সকাল থেকে বুকে ব্যথা অনুভব করছিল সুজন। জুমার আজানের সময় বুকে ব্যথা নিয়েই সে মসজিদে চলে যায়। সেখানে গিয়ে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে সিজদায় পড়ে সে। আর সিজদারত অবস্থায়ই সে মারা যায়। যদিও আমরা তাকে ওই অবস্থায় বিশ্বনাথ উপজেলা সদরে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যাই। তিনি পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।’ দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য