,

কাল-পরশু জানা যাবে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে

news-image

করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়ানো হবে কিনা তা শিক্ষা মন্ত্রণালয় কাল-পরশুর মধ্য জানাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রিপরিষদ সচিব।

এরআগে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা সচিবালয় প্রান্ত থেকে অংশ নেন।

আগামী ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, এর পরে কী সিদ্ধান্ত হবে- প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা শিক্ষা মন্ত্রণালয় জানাবে আপনাদের। কাল-পরশু জানাবে।

প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা আছে কিনা- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, খুলনা ডিভিশন থেকে একটা স্ট্রং অ্যাকশন (মোবাইল কোর্ট পরিচালনা) নেওয়া হচ্ছে, আমরাও চারদিকে সবাইকে বলেছি। প্রধানমন্ত্রীও অ্যাগ্রি করছেন, গুড অ্যাপ্রিশিয়েট করেছেন। কিছু স্ট্রিক্ট ভিউতে যেতে হবে। এখন পর্যন্ত আমরা কমফরটেবল জোনের মধ্যে আছি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা একটু বেশি করে প্রচার করবেন যাতে সবাই গুরুত্ব দেয়।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে কয়েক দফা ছুটি বাড়িয়ে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য