,

অবশেষে বাইডেনকে সৌদির অভিনন্দন

news-image

অনলাইন ডেস্ক : অবশেষে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে স্বাগত জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

নির্বাচনে জয় পাওয়ার ২৪ ঘণ্টা পর নতুন মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানালো সৌদি আরব।

যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ডোনাল্ড ট্রাম্পের।

অন্যদিকে বাইডেন নির্বাচনী প্রচারণায় ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার ঘটনায় আরও জবাবদিহিতা দাবি করে সৌদি আরবে সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন এবং ইয়েমেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন।

বিজয়ী হওয়ার পর বাইডেনকে সঙ্গে সঙ্গেই অভিনন্দন জানায় আরব দেশগুলো। কিন্তু পুনর্নির্বাচিত হওয়ায় তাঞ্জানিয়ার প্রেসিডেন্টকে অভিনন্দন জানালেও বাইডেনকে অভিনন্দন জানানোর বিষয়ে চুপ ছিলেন সৌদি যুবরাজ।

পরে সৌদি আরবের স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানায় বলে খবর দেয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য