,

ভ্যালেন্সিয়ার কাছে বিধ্বস্ত রিয়াল

news-image

স্পোর্টস ডেস্ক : হতাশার এক ম্যাচ পার করলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তিন পেনাল্টি আর এক আত্মঘাতী গোলে জিনেদিন জিদানের দলকে বিপর্যস্ত করে ছাড়লো ভ্যালেন্সিয়া। রবিবার রাতে রিয়ালকে ৪-১ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়া।

ম্যাচের শুরু থেকে আক্রমণের ধারা বজায় রেখে ২৩তম মিনিটেই এগিয়ে যায় রিয়াল। ব্রাজিলিয়ান মার্সেলোর মাপা পাস ধরে বক্সের ভেতরে ঢুকে ভ্যালেন্সিয়ার গোলরক্ষক দোমেনেককে পরাস্ত করে বল জালে জড়িয়ে মৌসুমে নিজের চতুর্থ গোল করেন রিয়ালের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা।

এগিয়ে যাওয়ার ৫ মিনিট পরেই গোল হজম করে দলটি। সোলেরের বাড়িয়ে দেওয়া বলে বক্সে ক্রস দিয়েছিলেন গায়া। আর তা ঠেকাতে গিয়ে বল লুকাস ভাসকেসের হাতে লাগলে পেনাল্টির ইশারা করেন রেফারি। সোলেরের স্পট কিক শুরুতে গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন, এই স্প্যানিশ মিডফিল্ডারের ফিরতি শট পোস্টে লেগে ফিরলে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ইউনুস মুসা। কিন্তু সোলের স্পট কিক নেওয়ার আগমুহূর্তে মুসার পা ডি-বক্সে ঢুকে পড়ায় ভিএআরে দেখে পেনাল্টি বাতিল করেন রেফারি। ফিরতি পেনাল্টিতে সমতা ফেরান সোলেরা।

৪৩তম মিনিটে ভ্যালেন্সিয়া এগিয়ে যায়। ম্যাক্সি গোমেজের ক্রস ঠেকাতে গেলে বল ভারানের পায়ে লেগে ওপরে উঠে যায়। গোললাইন থেকে ফেরানোর চেষ্টায় বলে হাত ছোঁয়ানোর চেষ্টা করেছিলেন থিবো কোর্তোয়া। কিন্ত ততক্ষণে দেরি হয়ে গেছে। ভিএআরে দেখা যায় বল গোললাইন পেরিয়ে গেছে।

দ্বিতীয়ার্ধের শুরুতে আরও দুই পেনাল্টি গোল হজম করে রিয়াল। নিজেদের ডি-বক্সে ভ্যালেন্সিয়ার গোমেসকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ডিফেন্ডার মার্সেলো। স্পট কিকে ব্যবধান আরও বাড়ান সোলেরা। এরপর ডি-বক্সে সার্জিও রামোসের হাতে বল লাগলে ফের পেনাল্টি পায় ভ্যালেন্সিয়া। এবার নিখুঁত স্পট কিকে হ্যাটট্রিক পূরণ করেন সোলেরা।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের