,

ট্রাম্পকে পরাজয় মেনে নিতে স্ত্রীর মেলানিয়ার আহ্বান

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখন নিজের পরাজয় স্বীকার করেননি ট্রাম্প। বরং তিনি আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এর মধ্যেই পরাজয় মেনে নিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তার স্ত্রী ও বর্তমান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এর আগে অবশ্য ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও তাকে পরাজয় মেনে নেওয়ার অনুরোধ করেন। খবর সিএনএন।

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেলানিয়া ইতোমধ্যেই ট্রাম্পকে পরাজয় মেনে নিতে বলেছেন। এর আগেও বিভিন্ন বিষয়ে মেলানিয়াকে নিজের মত প্রকাশ করতে দেখা গেছে। এমনকি অনেক সময় প্রেসিডেন্ট ট্রাম্পের বিরোধী মতামতও প্রকাশ করতে দেখা গেছে তাকে।
অন্যদিকে, ট্রাম্পের দুই ছেলে তার পরাজয় মেনে নিতে রাজি নয়। তারা রিপাবলিকান এবং ট্রাম্প সমর্থকদের এই ফলাফল প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হওয়ার পর এক দিন পার হয়ে গেলেও পরাজয় মেনে নেওয়ার কোনো ইঙ্গিত দেননি ট্রাম্প। বরং ঘোষণা দিয়েছেন যে, তিনি আদালতে যাবেন।

এদিকে, বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানরা জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা