,

আরও ৭ এমপি করোনায় আক্রান্ত

news-image

অনলাইন ডেস্ক : দেশের আরও ৭ জন সংসদ সদস্য (এমপি) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দুই দিনে মোট ১৩ জন এমপির করোনা আক্রান্তের খবর পাওয়া গেল। এদের মধ্যে একজন এমপি দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া দুজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, একজন উপমন্ত্রী রয়েছেন। আর আছেন একজন সদ্য শপথ নেয়া সংসদ সদস্য।

রবিবার সন্ধ্যায় শুরু হওয়া জাতীয় সংসদের বিশেষ অধিবেশন উপলক্ষে এমপিদের করোনাভাইরাস পরীক্ষার আওতায় আনা হয়। এরপর দুই দফায় তাদের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।

করোনা আক্রান্ত ৭ এমপি হলেন- পাবনা-৩ আসনের (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) সাংসদ মকবুল হোসেন, ঢাকা-১৩ আসনের সাদেক খান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, কিশোরগঞ্জ-৩ আসনের মুজিবুল হক চুন্নু, বাগেরহাট-১ আসনের শেখ হেলাল উদ্দীন, লালমনিরহাট-১ আসনের মোতাহার হোসেন ও বাগেরহাট-৩ আসনের হাবিবুন নাহার। অন্যদিকে অনেক দিন ধরে করোনায় আক্রান্ত তথ্যমন্ত্রী হাছান মাহমুদের নমুনা পরীক্ষার ফল আবারও পজিটিভ এসেছে।

আর এর আগের দিন করোনায় আক্রান্ত হন সংরক্ষিত নারী আসনের নাদিরা ইয়াসমিন জলি, তাহমিনা বেগম, ঢাকা-১০ আসনের শফিউল ইসলাম মহিউদ্দিন, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের নুরুজ্জামান বিশ্বাস, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

দেশের প্রথম করোনা আক্রান্ত সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের শহিদুজ্জামান সরকার। গত ৩০ এপ্রিল তার করোনার নমুনা সংগ্রহ করা হয়। পরদিন ১ মে তাকে জানানো হয়, তিনি করোনা পজিটিভ। গত ১৬ মে তার রিপোর্ট নেগেটিভ আসে। এবার তিনি দ্বিতীয়বারের মতো আক্রান্ত হলেন।

অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগের নুরুজ্জামান বিশ্বাস ৭ অক্টোবর এমপি হিসেবে শপথ নেন। এবার প্রথমবারের মতো তার সংসদে যোগ দেয়ার কথা ছিল। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার শরীরে কোনো উপসর্গ নেই। তবুও করোনা পজিটিভ এসেছে। আমি সংসদ থেকে এ সংক্রান্ত মেসেজ পাওয়ার পরই আইসোলেশনে আছি।’ সূত্র: জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা