,

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেবে যুক্তরাষ্ট্র, প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রীর

news-image

নিউজ ডেস্ক : ভূ-রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় বাইডেন প্রশাসন বাংলাদেশ-মার্কিন সম্পর্ক আরও বাড়াবে বলে প্রত্যাশা করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। রোববার তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করি আমেরিকার (নতুন নেতৃত্ব) ভৌগলিক ও উদীয়মান দেশ হিসেবে গ্রহণ করে আমাদের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে তুলবে।’

রোহিঙ্গা ইস্যুতে বাইডেন প্রশাসন তথা মার্কিন যুক্তরাষ্ট্রের আরও শক্তিশালী ভূমিকা প্রত্যাশা করেন পররাষ্ট্রমন্ত্রী। মিয়ানমারের গণহত্যা ও জাতিগত নির্মূলের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র মানবাধিকার সম্পর্কিত বিষয়গুলোতে ফোকাস করায় রোহিঙ্গা ইস্যুতে আরও সোচ্চার হবে।’ খবর ইউএনবির।

জলবায়ু, অভিবাসন, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে বাইডেন প্রশাসনের কাছ থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করে আবদুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেজো বাইডেন এবং তার রানিংমেট কমলা হ্যারিসকে মার্কিন নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানিয়ে সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যাশা করেছেন।

জো বাইডেনকে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকৃতপক্ষে, আমি আপনার সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি। পাশাপাশি সন্ত্রাসবাদ, হিংস্র উগ্রবাদ, বিদ্বেষ, রোহিঙ্গাদের মতো জোরপূর্বক বাস্তুচ্যুতকরণের ঘটনা কার্যকরভাবে মোকাবিলা করা এবং কার্যকর ও উন্নত বিশ্ব তৈরিতে কাজ করতে চাই।’

১৯৭১ সালে স্বাধীন হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ দুর্দান্ত ও টেকসই সম্পর্ক তৈরি করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘দেশটির শীর্ষস্থানে আপনি (জো বাইডেন) থাকায় এ সম্পর্ক আগামী দিনগুলোতে উচ্চতর উচ্চতায় পৌঁছাবে বলে আমার মনে হচ্ছে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য