,

২২ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক

news-image

অনলাইন ডেস্ক : ২২ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রোববার সকাল ৯টার দিকে লাইনচ্যুত বগি উদ্ধার ও রেললাইন মেরামতের কাজ শেষ হলে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেনযোগাযোগ স্বাভাবিক করা হয়।

এর আগে শনিবার বেলা ১১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলস্টেশন এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ওয়াগনের সাতটি বগি লাইনচ্যুত হয়।

জানা যায়, শনিবার তেলবাহী ওয়াগনটি চট্টগ্রামের পাহাড়তলী স্টেশন থেকে সিলেট যাচ্ছিল। বেলা ১১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলস্টেশন এলাকায় একটি তেলবাহী ওয়াগনের সাতটি বগি লাইনচ্যুত হয়।

এতে করে সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেনযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আখাউড়া ও কুলাউড়া জংশন থেকে রেলওয়ের দুটি উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধার এবং রেললাইন মেরামত করলে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেনযোগাযোগ শুরু হয়।

এ সময় লাইনচ্যুত তেলের ওয়াগন থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল পড়ে যাওয়ায় সাধারণ মানুষকে এই তেল সংগ্রহ করতে দেখা গেছে।

কর্তব্যরত জিআরপি পুলিশ সূত্র জানায়, দুর্ঘটনায় সাতটি কেরোসিনবোঝাই ওয়াগনসহ ইঞ্জিন লাইনচ্যুত হয়। তেল লুটপাট রোধে অতিরিক্ত জিআরপি কর্মী তলব করা হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে সহকারী স্টেশনমাস্টার সাখাওয়াত হোসেন জানান, উদ্ধারকারী দুটি ট্রেন এসে রোববার সকাল ৯টায় মেরামতের কাজ শেষ করলে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেনযোগাযোগ স্বাভাবিক হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য