,

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃতু্য

news-image

মাদারীপুর প্রতিনিধি : ইজিবাইকের চাকার সাথে গলার ওড়না পেঁচিয়ে সালমা বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালমা বেগম শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা গ্রামের সালাম হাওলাদারের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে জাজিরার নাওডোবা থেকে ভদ্রাসন বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন সালমা বেগম। সন্ধ্যায় ভদ্রাসন বাজারের কাছে এলে অসাবধানতাবশত সালমা বেগমের গলার ওড়না ইজিবাইকের চাকার সাথে পেঁচিয়ে যায়।

এতে সালমা বেগম মাটিতে পড়ে যায়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাৎক্ষণিক সালমা বেগমকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শশাংক ঘোষ জানান, সড়ক দুর্ঘটনায় একজন রোগীকে সাড়ে ৭টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার স্বজনরা। হাসপাতালে নিয়ে আসতে পথেই তার মৃত্যু হয়েছে। মরদেহটি পুলিশের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য