,

বদলি নেমে জোড়া গোল মেসির

news-image

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসিকে বাইরে রেখে প্রথম একাদশ সাজিয়েছিলেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান। বলতে গেলে চমক হয়েই এসেছিল ব্যাপারটি। এমনকি রিয়াল বেতিস কোচ ম্যানুয়েল পেলেগ্রিনিও বিস্মিত হয়েছিলেন। শেষ পর্যন্ত অবশ্য দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামেন মেসি। আর নেমেই করেছেন জোড়া গোল।

শনিবার ন্যু ক্যাম্পে মেসির দ্যুতি ছড়ানো দিনে বার্সেলোনাও পেয়েছে বড় জয়। লা লিগার ম্যাচে বেতিসকে ৫-২ গোলে হারিয়েছে কাতালান ক্লাবটি।

খেলার প্রথমার্ধ শেষে ছিল ১-১ সমতা। তবে দ্বিতীয়ার্ধে মেসি মাঠের ফিরতেই যেন বদলে গেল সব। লিগে বার্সা পেল চার ম্যাচ পর জয়।

সেভিয়া ও আলাভেসের সঙ্গে ১-১ ড্রয়ের মাঝে গেতাফের বিপক্ষে ১-০ ও রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হেরেছিল কোম্যানের দল। এই জয়ে সাত ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠেছে বার্সেলোনা। ১ পয়েন্ট বেশি নিয়ে সাত নম্বরে বেতিস।

আর আট ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল সোসিয়েদাদ। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে এক ম্যাচ কম খেলা রিয়াল।

এদিন ম্যাচের ২২ মিনিটে দেম্বেলের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। বিরতির ঠিক আগে প্রথমার্ধের যোগ করা সময়ে সানব্রিয়ারর গোলে সমতায় ফিরে বেতিস। মাঝে বার্সা সমর্থকদের হতাশ করেন আঁতোয়ান গ্রিজম্যান। ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন।

দ্বিতীয়ার্ধের শুরুতে আনসু ফাতির বদলি নেমে ম্যাচের মোড় নিজেদের দিকে ঘুরিয়ে দেন মেসি। ৪৯ মিনিটে গ্রিজম্যান জাল খুঁজে নেন। ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি। তাতে ৩-১ এ লিড পায় বার্সা।

গোললাইন থেকে হাত দিয়ে বল ফেরানোয় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বেতিস ডিফেন্ডার আইসা মান্দি। ১০ জন নিয়ে আর লড়াইয়ে ফিরতে পারেনি তারা। যদিও ৭৩ মিনিটে লরেঞ্জো মোরোন ব্যবধান ৩-২ করেছিলেন।

কিন্তু ৮২ মিনিটে মেসি নিজের দ্বিতীয় গোল আদায় করলে বার্সা লিড পায় ৪-২ গোলে। ৯০ মিনিটে ব্যবধান ৫-২ করেন পেদ্রি। ১৭ বছর বয়সী ফরোয়ার্ডের লা লিগায় এটি প্রথম গোল।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে