,

বাবরের ব্যাটে পাকিস্তানের জয়ে শুরু

news-image

স্পোর্টস ডেস্ক : সাদা বলে কেন তিনি সময়ের অন্যতম সেরা, বাবর আজম আরেকবার প্রমাণ দিলেন তা। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে করলেন ঝড়ো ফিফটি। তার ৫৫ বলে ৮২ রানের ইনিংসে ভর করে সফরকারীদের সহজেই হারাল পাকিস্তান।

শনিবার রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ম্যাচটি ৬ উইকেটে জিতে নেয় পাকিস্তান।

১৫৭ রান তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে স্বাগতিকেরা। এ নিয়ে টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে ১২বারের দেখায় সব কটিতেই জিতল পাকিস্তান।

টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে ওয়েসলি মাধেভেরের ব্যাটে দেড় শ ছাড়ানো পুঁজি গড়ে। ৬ উইকেটে ১৫৬ রান করে দলটি। মাধেভেরে ৪৮ বলে ৯ চার ও ১ ছক্কায় অপরাজিত ৭০ রান করেন।

এ ছাড়া শন উইলিয়ামস ২৫, ব্রেন্ডন টেইলর ২০ ও এলটন চিগুম্বুরা ২১ রান করেন। পাকিস্তানের পক্ষে হারিস রউফ ও ওয়াহাব রিয়াজ সর্বাধিক ২টি করে উইকেট নেন।

জবাবে ওপেন করতে নেমে বাবর শুরু থেকেই ছিলেন দারুণ ছন্দে। আরেক ওপেনার ফখর অবশ্য দ্রুতই বিদায় নেন। ১২ বলে ১৯ রান করে আউট হন দলীয় ৩৬ রানে। এরপর হায়দার আলি ফেরেন ব্যক্তিগত ৭ রানে।

তৃতীয় উইকেটে অভিজ্ঞ মোহাম্মদ হাফিজকে নিয়ে ৮০ রান যোগ করেন বাবর। ১৭তম ওভারে চাতারার শিকার হয়ে ফেরেন বাবর। ১৯তম ওভারে ফিরেছেন হাফিজ। ৩৬ রান করেন ব্লেসিং মুজারাবানির শিকার হন তিনি। ততক্ষণ অবশ্য দুই দলের স্কোর লেভেল হয়ে গেছে। ম্যাচ সেরা হয়েছে বাবর।

এ ম্যাচে পাকিস্তানের জার্সিতে অভিষেক হয়েছে দেশটির কিংবদন্তি লেগ স্পিনার আব্দুল কাদিরের ছেলে উসমান কাদিরের।

একই ভেন্যুতে পরের দুই ম্যাচ রবি ও মঙ্গলবার।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে