,

এখন সময় আমেরিকাকে এক করার : বাইডেন

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত জো বাইডেন এক বার্তায় বলেছেন, এখন সময় আমেরিকাকে এক করার।

শনিবার বিজয় নিশ্চিত করার পর তিনি এক বিবৃতিতে বলেন, আমি সম্মানিত এবং গর্বিত বোধ করছি যে আমেরিকার জনগণ আমাকে এবং ভাইস-প্রেসিডেন্ট হিসেবে হ্যারিসকে (কামালা) নির্বাচিত করেছেন।

তিনি বলেন, নানা প্রতিকূলতার পরও বিপুলসংখ্যক আমেরিকান ভোট দিয়েছেন। এর ফলে আবারো প্রমাণিত যে আমেরিকার হৃদয়ের অনেক গভীরে গণতন্ত্র প্রতিধ্বনিত হয়।

বাইডেন তার বিবৃতিতে আরো বলেন, নির্বাচনী কাজ শেষ হওয়ার পর এখন সময় রাগ, ক্ষোভ, প্রতিক্রিয়া পেছনে ফেলে এক জাতি হিসেবে কাজ করার। এখন সময় আমেরিকার ঐক্যের ও বিজয়ের।

এ ডেমোক্র্যাট প্রার্থী আরো বলেন, আমরা যুক্তরাষ্ট্র, আমারা যদি একসঙ্গে থাকি তাহলে কোনো কিছুই আমাদের জন্য অসম্ভব হবে না।

তুমুল লড়াই আর অনেক তিক্ততার পর পেনসিলভেনিয়ায় জয়ের মধ্য দিয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জো বাইডেন।

জো বাইডেনের বিজয়ের ফলে কামালা হ্যারিস হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট। জানুয়ারিতে তারা দায়িত্ব নেবেন।

এ জয়ে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ইতিহাস গড়লেন বাইডেন। এর আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ পপুলার ভোট পাওয়ার ইতিহাসও সৃষ্টি করেন ৭৭ বছর বয়সী এই ডেমোক্র্যাট।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর