,

মার্কিন কংগ্রেসে এবার রেকর্ডসংখ্যক নারী সদস্য

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসে এবার নারী প্রার্থীদের জয়লাভ চোখে পড়ার মতো। কংগ্রেসের যেসব আসনে এখনও ভোট গণনা চলছে, সেগুলোর কয়েকটি নারীদের দখলে যেতে পারেন।

ধারণা করা হচ্ছে, এবার রেকর্ডসংখ্যক নারী সদস্য দায়িত্ব পালন করতে যাচ্ছেন কংগ্রেসে।

রুটগারস বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর আমেরিকান উইমেন অ্যান্ড পলিটিকসের (সিএডব্লিউপি) বরাতে দ্য হিলের এক প্রতিবেদনে এসব তথ্য মিলেছে।

খবরে বলা হয়েছে, ১১৭তম কংগ্রেস সদস্য হিসেবে ১৩১ জন নারী জয়ী হয়েছেন। তাদের ১০০ জন ডেমোক্র্যাটিক পার্টির সদস্য। আর রিপাবলিকান ৩১ জন।

এর আগের রেকর্ডটা বর্তমান কংগ্রেসের। এই কংগ্রেসে বর্তমানে ১২৯জন নারী সদস্য দায়িত্ব পালন করেছেন।

সিএডব্লিউপি বলছে, এখন পর্যন্ত ১০৬ জন নারী (ডেমোক্র্যাট ৮৩ জন ও রিপাবলিকান ২৩ জন) প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন।

বর্তমান কংগ্রেসে সংখ্যাটি ছিল ১০২। অবশ্য এবার সংখ্যাটা আরও বাড়তে পারে। কারণ পরিষদের ২৯টি আসনের ফল এখনও প্রকাশ হয়নি।

এ বছর প্রতিনিধি পরিষদের সদস্য হতে ভোটের লড়াইয়ে নেমেছিলেন ৫৮৩ নারী। যা আরেকটি রেকর্ড বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।

সিএডব্লিউপির হিসাব অনুযায়ী, এবার ২৫ জন নারী সিনেট সদস্য হতে পারেন। তাদের মধ্যে ১৭ জন ডেমোক্র্যাট এবং বাকি ৮ জন রিপাবলিকান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য