,

করোনা মোকাবিলায় ১৬ হাজার কোটি টাকার বিশেষ ঋণ

news-image

নিউজ ডেস্ক : করোনা (কোভিড-১৯) মোকাবিলায় শিল্প ও সেবাখাতের জন্য আরও ১৬ হাজার কোটি টাকার বিশেষ মূলধণ ঋণ বিতরণ করবে রাষ্ট্রীয় ব্যাংকগুলো।

প্রণোদনা প্যাকেজের আওতায় আগামী তিন বছরে করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে এ ঋণ বিতরণ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের বার্ষিক চুক্তি স্বাক্ষর পত্রে এই ঋণ বিতরণের কথা বলা হয়। এতে বলা হয়েছে, করোনায় ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে বিশেষ মূলধন সহায়তা বাবদ এই অর্থ তিন বছরে বিতরণ করা হবে। ১৬ হাজার কোটি টাকার মধ্যে চলতি অর্থ বছরেই বিতরণ করা হবে ৪ হাজার ৬০ কোটি টাকা। ২০২১-২২ অর্থ বছরে বিতরণ করা হবে ৫ হাজার ৪৬৫ কোটি টাকা এবং ২০২২-২৩ অর্থ বছরে বিতরণ করা হবে ৬ হাজার ১০ কোটি টাকা।

কর্মসূচির আওতায় তিন বছরে (২০২০-২০২২) ৫ হাজার ২০০ কোটি টাকা বিতরণ করবে সোনালী ব্যাংক। জনতা ব্যাংক বিতরণ করবে ৪ হাজার ২০০ কোটি টাকা, অগ্রণী ব্যাংক ৩ হাজার কোটি, রূপালী ব্যাংক ৩ হাজার ৩শ কোটি, বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)৫০ কোটি আর বেসিক ব্যাংক ২৯৪ কোটি টাকা বিতরণ করবে।

বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা