,

সস্ত্রীক করোনায় আক্রান্ত প্রবাসী কল্যাণমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। শারীরিকভাবে তেমন কোনো জটিলতা না থাকায় তারা বাসায় আইসোলেশনে আছেন।

বৃহস্পতিবার মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ রাশেদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ কোনো রকমের উপসর্গ ছাড়াই বুধবার (৪ নভেম্বর) করোনা টেস্ট করিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বাসাতেই আইসোলেশনে আছেন, শারীরিকভাবে তেমন কোনো জটিলতা নেই। সবার কাছে দোয়া চেয়েছেন।

মন্ত্রীর সহধর্মিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক নাসরিন আহমেদের চারদিন আগেই করোনা শনাক্ত হয়। তিনিও বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। দেশবাসী ও প্রবাসীদের কাছে দোয়া চেয়েছেন তারা।

এদিকে, করোনা আক্রান্ত হয়ে তিনদিন ধরে বাসায় আইসোলেশনে আছেন মন্ত্রীর একান্ত সচিব আহমদ কবির।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের