,

চীনে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা

news-image

কোভিড-১৯ মহামারির কারণে চীনে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। বৈধ চীনা ভিসাধারী বা আবাসনের অনুমতি প্রাপ্তদের ছাড়া অন্যদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে। চীনের নাগরিক নন, বাংলাদেশে বসবাসরত এমন ব্যক্তিদের জন্য সাময়িকভাবে চীনে প্রবেশ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস এক ফেসবুক পোস্টে জানায়, তারা ওপরে উল্লেখিত কর্মীদের জন্য প্রত্যয়িত স্বাস্থ্য ঘোষণাপত্র আপাতত আর সরবরাহ করবে না।

কূটনৈতিক, পরিষেবা, সৌজন্য বা সি ভিসাধারীদের চীনে প্রবেশ এই নোটিশের আওতাভুক্ত হবে না। জরুরি প্রয়োজনে চীন সফরকারী বিদেশি নাগরিকরা চীনা দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে পারবেন।

তবে ২০২০ সালের ৫ নভেম্বরের পরে ইস্যু করা ভিসাপ্রাপ্ত বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিক নন এমন ব্যক্তিদের চীনে প্রবেশ এই নোটিশের দ্বারা প্রভাবিত হবে না।

ফেসবুক পোস্টে জানানো হয়েছে, স্থগিতাদেশটি কোভিড-১৯-এর বর্তমান পরিস্থিতিতে গৃহীত একটি অস্থায়ী পদক্ষেপ। উল্লিখিত ব্যবস্থাগুলো পরবর্তী পরিস্থিতি অনুসারে মূল্যায়ন করা হবে এবং সে অনুসারে এর যেকোনও পরিবর্তন যথাযথভাবে জানিয়ে দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য