,

নবীনগরে ভেঙে পড়ল ব্রিজের পাড়, বিচ্ছিন্ন যোগাযোগ

news-image
নবীনগর( ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর -গোপালপুর সড়কের কান্দি গ্রামের নিকটবর্তী এলজিআরডির ব্রিজ সংলগ্ন রাস্তার প্রায় পুরো অংশ ভেঙ্গে যাওয়ায়  যান চলাচলে ব্যাঘাত ঘটছে।যেকোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। গত অক্টোবর মাসের প্রথম দিকে রাস্তাটি বৃষ্টিতে ভেঙ্গে গেলেও এখন পর্যন্ত কোন সংস্কার হয়নি এই রাস্তাটির।
 রাস্তা ভেঙে যাওয়ায় প্রায় প্রতিদিনই ঘটছে ছোট খাট দূর্ঘটনা।  কিন্তু দেড় মাস হয়ে গেলেও রাস্তাটির কোন ব্যবস্থা না নেওয়াই সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি গ্রামের লক্ষাধিক মানুষের।
এলাকাবাসী জানান , নবীনগর থেকে গোপালপুর যাওয়ার এই ব্রিজটি অতি ব্যস্ত একটি রাস্তা। এখন এই গর্তের জন্য ছোট খাট দূর্ঘটনা প্রায়ই ঘটছে। অতি দ্রুত ঠিক না করলে যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।এছাড়া এই রুটে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। তাতে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ একরামুল সিদ্দিক জানান, অল্পকিছুদিন হয়েছে আমি এখানে যোগদান  করেছি। সব এলাকার বিষয় আমি এখনো অবগত নই। এইমাত্র এই সমস্যাটির কথা শুনলাম। তবে  জরুরী ভিত্তিতে এ সমস্যাটি সমাধানের চেষ্টা করা হবে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের