,

ট্রাম্পের জয় কামনায় ভারতে বিশেষ পূজা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অন্যতম ক্ষমতাধর মানুষটি নির্বাচনের দায়িত্ব মার্কিন নাগরিকদের হলেও এর প্রভাব যে সারা দুনিয়ায় পড়ে তার আভাস মিলেছে ভারতে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম দুই প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসের জয় কামনা করে ভারতে আলাদা স্থানে বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কমলা হ্যারিসের জন্য তামিল নাড়ুতে এবং দিল্লিতে ট্রাম্পের জন্য পূজার আয়োজন করা হয়।

ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের শেকড় ভারতের তামিল নাড়ুতে হলেও ট্রাম্পকে সমর্থন করছেন দেশটির ডানপন্থী গ্রুপ হিন্দু সেনা।

তামিলনাড়ুর থুলাসেন্দ্রাপুরাম গ্রামে জন্ম নেন কমলার নানি পিভি গোপালান। ওই গ্রামে কমলার সমর্থনে টানানো হয়েছে পোস্টারও। মঙ্গলবার গ্রামটিতে আয়োজন করা হয় বিশেষ পূজা। ওই পূজায় এক অংশগ্রহণকারী বলেন, ‘তাদের সকলেরই চাওয়া কমলা জিতে যান। তার জয় হলে ভারতের জন্য গর্বের বিষয় হবে। বিশেষ করে তামিলনাড়ু আর আমাদের গ্রাম সম্মানিত হবে।’

অন্যদিকে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয় কামনা করে দিল্লিতে বিশেষ পূজায় অংশ নেয় হিন্দু সেনার কর্মীরা। গেরুয়া পোশাক পরে পূজা-অর্চনায় যোগ দেন তারা।

হিন্দু সেনার প্রতিষ্ঠাতা বিষ্ণু গুপ্ত বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প পাশে থাকলেই ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে পারে। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট থাকলে চীন-পাকিস্তান ভারতের কোনও ক্ষতি করতে পারবে না।’

বিষ্ণু গুপ্ত আরও বলেন, ভারতীয় শেকড় থাকায় কমলা হ্যারিসের জন্য শুভকামনা থাকলেও ভাইস প্রেসিডেন্ট খুব ক্ষমতাধর কেউ নন।’

উল্লেখ্য, মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ইতোমধ্যে দেশটির রেকর্ড সংখ্যক প্রায় ১০ কোটি ভোটার আগাম ভোট দিয়ে ফেলেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য