,

শ্রাবন্তীর তৃতীয় বিয়েও ভেঙে যাচ্ছে!

news-image

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের তৃতীয় বিয়েও ভেঙে যাচ্ছে। এমনই গুঞ্জন শোনা যাচ্ছে টালিগঞ্জে। স্টুডিওপাড়ায় কান পাতলেই তাদের বিয়ে ভাঙার গুঞ্জন শোনা যাচ্ছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। আর এই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে শ্রাবন্তীর সোশ্যাল মিডিয়া প্রোফাইল। যাতে আর তার স্বামী রোশন সিংয়ের কোনও ছবি নেই। এমনকি রোশনের ইনস্টাগ্রাম প্রোফাইলেও শ্রাবন্তীর আর কোনও ছবি নেই।

টলি বিউটি শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিং। প্রথমে বিমানসংস্থার কর্মী ছিলেন রোশন। পরের ফিটনেস সংক্রান্ত ব্যবসায় মন দেন। প্রায় এক বছর ধরে সম্পর্কে থাকার পর নাকি শ্রাবন্তী আর রোশন বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। ২০১৯ সালের ১৯ এপ্রিল চণ্ডীগড়ের গুরুদ্বারে গিয়ে রোশনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শ্রাবন্তী। চুপিসারেই তৃতীয় বিয়ে সেরেছিলেন। প্রায় ১২ দিন পর বিষয়টি প্রকাশ্যে আসে রোশন ইনস্টাগ্রামে ছবি আপলোড করায়। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে নানা ভালোবাসার মুহূর্ত শেয়ার করেছিলেন শ্রাবন্তী। এমনকি, শ্রাবন্তী সঞ্চালিত রিয়্যালিটি শো ‘সুপারস্টার পরিবারে’ও রোশন ও তার পরিবারকে দেখা গিয়েছিল। তার কোনো প্রমাণই এখন আর শ্রাবন্তী কিংবা রোশনের প্রোফাইলে নেই।

১৯৯৭ সালে স্বপন সাহা পরিচালিত ‘মায়ার বাঁধন’ সিনেমার মাধ্যমে টলিউডে প্রবেশ করেন শ্রাবন্তী। ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন তিনি। দু’জনের এক ছেলে রয়েছে। নাম ঝিনুক। ২০১৬ সালে শ্রাবন্তী ও রাজীবের ডিভোর্স হয়। তারপর থেকে ঝিনুক মায়ের কাছেই থাকে।

সেই বছরই মডেল কৃষাণ ব্রজকে বিয়ে করেন টলি বিউটি। কিন্তু সে বিয়ে ছ’মাসের বেশি টেকেনি। শোনা যায়, একটি সিনেমায় নাকি কৃষাণের সঙ্গে শ্রাবন্তীর অভিনয় করার কথা ছিল। কিন্তু দু’জনের মনোমালিন্যের জেরেই সেই প্রজেক্ট বাতিল হয়ে যায়। আলাদা থাকতে শুরু করেন শ্রাবন্তী ও কৃষাণ। ২০১৭ সালে অফিশিয়ালি দু’জনের বিচ্ছেদ হয়। এবার রোশনের সঙ্গেও নাকি শ্রাবন্তীর বিচ্ছেদ আসন্ন। এক সংবাদমাধ্যমের দাবি, আলাদা থাকার কথা নাকি রোশন স্বীকারও করে নিয়েছেন। যদিও শ্রাবন্তী নাকি তৃতীয় বিয়ে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য