,

বড় জয়ের আশায় দুই প্রার্থীই!

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ছয়টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে বড় জয়ের আশা রেখেছেন মূল দুই প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন ও রিপাবলিকান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প নির্বাচনে বড় ব্যবধানে জয় পাবেন এমন কথাই বলছেন। তিনি বলেন, ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ৩০৬টি পেয়ে আমি জয়ী হবো। মার্কিন জনগণ আমাকে দ্বিতীয়বার যক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচত করবে।

এদিকে, ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনও একই আশায় বুক বেঁধেছেন। তিনি বলেন, বন্ধুরা, আমার ইন্দ্রিয় আমাকে বলছে আমরা বড় একটি জয় পেতে যাচ্ছি।

নির্বাচনের আগে এনবিসি নিউজ এবং ওয়াল স্ট্রীট জার্নালের চালানো জরিপে দেখা যায়, দেশের নিবন্ধিত ভোটারদের মধ্যে ৫২ শতাংশ বাইডেনকে এবং ৪২ শতাংশ ভোটার ট্রাম্পকে সমর্থন করেন।

নির্বাচন পূর্ব এই চূড়ান্ত জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ১২ টি অঙ্গরাজ্য অ্যারিজোনা, ফ্লোরিডা, জর্জিয়া, আইওয়া, মইন, মিশিগান, মিনেসোটা, নর্থ ক্যারোলিনা, নিউ হাম্পশ্যায়ার, নেভাদা, পেনসিলভানিয়া ও উইসকনসিনে সমন্বিতভাবে বাইডেন ট্রাম্পের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে রয়েছেন। এ সব রাজ্যের ৫১ শতাংশ ভোটার বাইডেনকে এবং ৪৫ শতাংশ ভোটার ট্রাম্পকে সমর্থন দেয়ার কথা জানান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য