,

মগবাজারে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মগবাজারে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এদের মধ্যে একজন ঘটনাস্থলে ও অপরজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান।

সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মগবাজার থেকে মহাখালী যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মো. রশিদ জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে মগবাজার-মহাখালী সড়কের মগবাজার রেলক্রসিংয়ের উভয় পার্শ্বে বাঁশ দিয়ে সিগন্যাল বন্ধ ছিল। এ সময় এক মিনিটের ব্যবধানে দুটি ট্রেন ক্রসিং অতিক্রম করে। রশিদ জানান, উভয় পার্শ্ব বাঁশ দিয়ে বন্ধ করে রাখা হলেও বাঁশগুলো ছোট হওয়ায় রাস্তা দিয়ে যাওয়া সম্ভব। এর মধ্যে প্রথম ট্রেনটি অতিক্রম করার পর মোটরসাইকেল আরোহী রাস্তা পার হওয়ার চেষ্টা করলে পরের ট্রেনটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা দুজনে রাস্তায় ছিটকে পড়ে একজন ঘটনাস্থলেই মারা যায়। আরেকজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার এসআই হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে ও অপরজনকে ঢামেকে নেয়ার পর মারা যান। নিহতদের মধ্যে সুমন দাস (৪৫) নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি রাজধানীর গোপীবাগ এলাকায় থাকেন। তবে অপর আরোহীর নামপরিচয় জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য