,

অপপ্রচার, মিথ্যা ও গুজবে কান না দেয়ার অনুরোধ পুলিশ সদর দপ্তরের

news-image

নিজস্ব প্রতিবেদক : অপপ্রচার, মিথ্যা ও গুজবে কান না দেয়ার অনুরোধ জানিয়ে পুলিশ সদর দপ্তর থেকে ঘটনার সত্যতা জানতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করতে বলা হয়েছে।

সোমবার পুলিশ সদর দপ্তরের এক প্রেস নোটে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি দেশে গুজব সৃষ্ট করে দুর্ভাগ্যজনকভাবে কয়েকটি নৃশংস ঘটনা সংঘটিত হয়েছে। সম্পদ বিনষ্ট হয়েছে ও নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে।

দেশকে অস্থিতিশীল করার অভিপ্রায়ে একটি স্বার্থান্বেষী মহল স্পর্শকাতর ধর্মীয় বিষয়সহ নানা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও জনশৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করছে।

প্রেস নোটে জনগণকে কোনো প্রকার গুজবে কান না দিতে এবং যে কোনো তথ্য ও সংবাদ যাচাই ব্যতীত বিশ্বাস না করতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। সেই সঙ্গে আইন নিজের হাতে তুলে নেয়ার বর্বর প্রবণতা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়। এ ধরনের সকল বেআইনি কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ার করেছে পুলিশ।

এতে যে কোনো তথ্য ও সংবাদের সত্যতা যাচাই করতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ যোগাযোগের পাশাপাশি নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য