,

মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদ জানালেন তানজিন তিশা

news-image

বিনোদন প্রতিবেদক : ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে অবমাননার করে কার্টুন প্রকাশ করার পর এর পক্ষে অবস্থান নিয়ে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিরূপ মন্তব্যে জেরে উত্তাল মুসলিমবিশ্ব।

উদ্ভূত পরিস্থিতিতে আরব বিশ্বের দেশগুলো ফরাসি পণ্য বর্জনের ডাক দিয়েছে। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও প্রতিবাদে সরব হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাশট্যাগ বয়কট ফ্রান্স প্রোডাক্ট’ ট্রেন্ড চলছে এখন। ফরাসী বয়কট না করলেও একজন দায়িত্বশীল মুসলিম হিসেবে মুহাম্মদ (স:)কে নিয়ে ইমানুয়েল ম্যাক্রোঁর বিরূপ মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

রোববার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘আমরা যারা মুসলিম ঘরের সন্তান, মুসলমান আমাদের বোধ হবার পর থেকেই একজন মানুষকে অনেক ভালোবাসি তিনি হলেন আমাদের প্রিয় নবী এবং রাসুল হযরত মুহাম্মদ ( সা: ) । আল্লাহ নিজে যাকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দিয়েছেন কেউ তাঁর সম্মান এবং মর্যাদা একটুও ক্ষুণ্ণ করতে পারে বলে আমি বিশ্বাস করি না । আমার এই পোস্টের মাধ্যমে বিশ্বব্যাপী নবী করিম ( সাঃ)কে নিয়ে ব্যাঙ্গ, বিদ্রুপ এবং সকলপ্রকার অপপ্রচার এবং মিথ্যাচারের প্রতিবাদ জানাই

তানজিন তিশার ওই পোস্টকে সাধুবাদ জানিয়েছেন তার ভক্তরা। পোস্টে হু হু করে পড়ছে লাইক, হচ্ছে শেয়ার। অনেকের প্রশংসা করে মন্তব্যও করছেন।

এই পোস্টের সূত্রধরে তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার ধর্ম ইসলাম। হযরাত মুহাম্মদ সা. আমাদের রাসুল। তিনি ইসলামের আলো নিয়ে সত্য প্রচারের জন্য পৃথিবীতে আসেন। সৃষ্টিকর্তা যাকে সম্মান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন এমন মহমানবকে নিয়ে কেনো ব্যাঙ্গ, বিদ্রুপ করবে। নিজ নিজ বিশ্বাস থেকে প্রতিটি মানুষকে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা ও ভালো রাখা উচিত বলে আমি মনে করি।

তানজিন তিশা বর্তমানে টিভি নাটকের একজন ব্যস্ততম ও জনপ্রিয় অভিনেত্রী। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘‌শিকল’। সঞ্জয় সমাদ্দার পরিচালিত এই ওয়েব ফিল্মটি ওটিটি প্লাটফর্ম বিনজে মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য