,

সহজেই রান্না করুন ভিন্ন স্বাদের দই পটল

news-image

লাইফস্টাইল ডেইলি : বাজারে বা রান্নাঘরে সহজলভ্য সবজি হলো পটল। আর এই পটল দিয়ে নানা পদ খাবার খেয়ে থাকি। পটল ভাজি থেকে শুরু করে দোলমা কত কিছুই তো রান্নার অভিজ্ঞতা হয়েছে।

এবার সহজে ও দ্রুত রান্না করা যায় এমন একটি পদ দই পটল রেঁধে দেখুন। এই দই পটল খেতে যেমন সুস্বাদু তেমনি তৈরি করতেও ঝামেলা কম। চলুন তবে জেনে নেয়া যাক দই পটল তৈরির রেসিপিটি-

উপকরণ: পটল ২৫০ গ্রাম, সরিষার তেল ৫০ গ্রাম, ঘি ২৫ গ্রাম, দই ১০০ গ্রাম , আদা বাটা এক চামচ , জিরা বাটা আধা চামচ, হিং এক চামচ, কাঁচা মরিচ দুই থেকে তিনটি,তিনটি এলাচ গুঁড়া, তেজপাতা তিনটি, লবণ পরিমাণ মতো।

প্রণালী: প্রথমে পটলগুলোর খোসা ছাড়িয়ে দুখণ্ড না করে ছুরি দিয়ে সামান্য চিরে দিন। তারপর প্যানে তেল গরম করে তাতে পটলগুলো ভালো করে ভেজে নিন।

তারপর পটলগুলো নামিয়ে প্যানে ঘি দিয়ে হিং ও আদা বাটা কষিয়ে নিন। এবার ভাজা পটলগুলো দিয়ে বাকি মসলা দিয়ে কষিয়ে পানি দিন। পানি ফুটে মাখামাখা হলে নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু দই পটল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে দফায় দফায় গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, গত ২৪ ঘণ্টায় মামলা ও গ্রেপ্তার হয়নি

নবীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত বদু মিয়ার পরিচয় শনাক্ত

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের