,

তুরস্ক-গ্রিসে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার তুরস্ক ও গ্রিসে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে গতকাল শনিবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এর মধ্যে তুরস্কের ২৪ ও গ্রিসের দু’জন। সর্বশেষ উদ্ধার হওয়া ব্যক্তিদের নিয়ে আহতদের সংখ্যা দাঁড়িয়েছে ৮০০ জনে। ধ্বংসস্তূপে এখনও চলছে জীবনের সন্ধান। কয়েক হাজার উদ্ধারকর্মী ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় উদ্ধার অভিযান চালাচ্ছেন। তুরস্কের বিপর্যয় ও জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কর্তৃপক্ষ (এএফএডি) হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছে। তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এ খবর জানিয়েছে।

তুরস্কের বাইরে প্রতিবেশী গ্রিসেও জোরালো ভূকম্পন অনুভূত হয়। দেশটিতে দু’জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ৩০ অক্টোবর দুপুরে এজিয়ান সাগর উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭। শক্তিশালী কম্পনে অর্ধশতাধিক ঘরবাড়ি গুঁড়িয়ে যায়।

১২টি ভবনের ধ্বংসস্তূপ থেকে আটকেপড়া ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা তুরস্কের ইজমিরে চারটি ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইজমিরের গভর্নর ইয়াভুজ সেলিম কসগর জানান, ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ৭০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভূমিকম্পের পর তুরস্কের উপকূলবর্তী শহর ইজমিরে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন লোকজন। ইজমিরের মেয়র জানিয়েছেন, শহরের ২০টি বাড়ি ভেঙে পড়েছে। এটি তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর। এর জনসংখ্যা প্রায় ৪৫ লাখ।

বিপর্যয় ও জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ইজমিরের উপকূল থেকে ১৭ কিলোমিটার দূরে।

গ্রিসের পুরো পূর্ব উপকূলে কম্পন অনুভূত হয়। রাজধানী এথেন্সেও কম্পন অনুভূত হয়। গ্রিসের সংবাদমাধ্যম জানিয়েছে, সামোস ও অন্যান্য দ্বীপের বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। সেই সঙ্গে পাথর গড়িয়ে পড়ার ঘটনাও সামনে এসেছে। তবে গ্রিসের চেয়ে তুরস্কে কম্পনের তীব্রতা বেশি থাকায় দেশটির ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়েছে।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা