,

করোনায় আক্রান্ত হলেন সিমোনা হালেপ

news-image

স্পোর্টস ডেস্ক : টেনিসে মেয়েদের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা সিমোনা হালেপ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার বিকেলে টুইট বার্তায় নিজেই এই খবর জানিয়েছেন রোমানিয়ান তারকা।

২৯ বছর বয়সী হালেপ লিখেন, ‘কেমন আছেন সবাই? আমি সবাইকে জানাতে চাই, কোভিড-১৯ পরীক্ষায় আমি পজিটিভ হয়েছি।’

মৃদু উপসর্গ থাকলেও সেটি কাটিয়ে উঠেছেন বলে জানান হালেপ। লিখেছেন, ‘বাড়িতে সেলফ-আইসোলেশনে আছি এবং মৃদু উপসর্গ থেকে সেরে উঠছি। আমি ভালো বোধ করছি… সবাই মিলে আমরা এই অবস্থা কাটিয়ে উঠব।’

হালেপ ২০১৮ সালে ফ্রেঞ্চ ওপেন ও ২০১৯ সালে উইম্বলডন জয় করেন। সাবেক এই নাম্বার ওয়ান তারকা করোনা প্রাদুর্ভাবের মাঝে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এ বছর ইউএস ওপেনে অংশ নেননি। ফ্রেঞ্চ ওপেনে শীর্ষ বাছাই হিসেবে অংশ নিলেও চতুর্থ রাউন্ডে হেরে যান ইগা সোয়িনটেকের কাছে। পরে সোয়িনটেক-ই জিতে নেন শিরোপা।

মেয়েদের ডব্লিউটিএ ট্যুরের সূচিতে অস্ট্রিয়ায় ৯ নভেম্বর থেকে টুর্নামেন্ট রয়েছে। তবে হালেপ ফ্রেঞ্চ ওপেন থেকে বিদায়ের পরই জানিয়ে দেন, ২০২০ মৌসুম শেষ তার।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে