,

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে বিদেশি মদ-বিয়ার উদ্ধার, ২২ মাদক ব্যবসায়ী আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন শরিয়তনগরের আর জে টাওয়ার হোটেল এন্ড রিসোর্র্ট লিঃ এ বিপুল পরিমান
অনুমোদনবিহীন বিদেশী মদ ও বিয়ার’সহ ২২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা । শুক্রবার ভোরে অভিযানে আটক মাদক ব্যবসায়ীরা হলেন, ১। মোঃ ফেরদৌস চৌধুরী (৩৪) ২। মোঃ আলাউদ্দিন (২৪) ৩। আকমল হোসেন (৪২) ৪। নিরুজ্জামান ৫। আশিক (২৫) ৬। মোঃ রুবেল (২৩) ৭। মুন্না (২৩) ৮। সাইফুল ইসলাম(২৭)৯।
মোঃ হায়দার (২৮) ১০। মোঃ জাকির হোসেন (৩৫)১১। শাহিনুর (৩৫)১২। মোঃ শাহজাহান (৪৫) ১৩। মোঃ আনোয়ার হাসেন (৪২)১৪। মনির ঠাকুর (৩৫), ১৫। জুয়েল রানা(২৩) ১৬। রুবেল মিয়া (২৭)১৭। জব্বার (২৩) ১৮। মোঃ আল আমিন (২৭)১৯। ইকবাল (২৫)২০। মান্না মিয়া ২১। মোঃ তন্ময় মোল্লা (২৪)২২। নবী হোসাইন (২৮)।
 র‌্যাব-১৪ জানায়,  ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল জেলার আশুগঞ্জ থানাধীন শরিয়তনগরে অবস্থিত আর জে টাওয়ার হোটেল এন্ড রিসোর্র্ট লিঃ অভিযান পরিচালনা করে  ২২ মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্যান্ডের অনুমোদনহীন হুইস্কি ও ভোদকা জাতীয় বিদেশী মদ ৭৬ বোতল, ৭২ ক্যান বিদেশী ভোদকা, ১৩১ ক্যান বিদেশী বিয়ার এবং মাদক বিক্রির নগদ ১,৬৮,০০০/- টাকা উদ্ধার করা হয়।
কেবলমাত্র রিসোর্ট এর ভিতরে মদ পরিবেশন করার কথা থাকলেও তারা নিয়মিতভাবে রিসোর্টের বাহিরে বিদেশী মদ’সহ বিয়ার বিক্রয় করে এবং অনুমোদনবিহীন বিদেশী মদ ও বিয়ার সংগ্রহ ও পরিবেশন করে থাকে। শর্তানুযায়ী লাইসেন্সধারী ব্যক্তিদের নিকট মদ ও বিয়ার পরিবেশন করার অনুমতি রয়েছে। কিন্তু তারা শর্ত ভঙ্গ করে লাইসেন্সবিহীন ব্যক্তিদের নিকট মদ বিক্রয় ও পরিবেশন করে।  মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অনুমোদনকৃত ব্যক্তিবর্গের মাধ্যমে মদ পরিবেশন ও বিক্রয় করার কথা থাকলেও অনুমোদনহীন ব্যক্তিবর্গের মাধ্যমে
পরিবেশন ও বিক্রয় করে থাকে।
এছাড়াও তারা বিদেশী মদের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। উক্ত ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের