,

মসজিদুল হারামের ফটকে হঠাৎ গাড়ির ধাক্কা : আটক ১

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পবিত্র মসজিদুল হারামের একটি ফটকে হঠাৎ দ্রুত গতির প্রাইভেটকারের সজোরে ধাক্কায় চালককে আটক করা হয়েছে। তবে এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। খবর মিডল ইস্ট আই ও আরব নিউজের।

এই প্রসঙ্গে আরব নিউজ জানায়, দক্ষিণাঞ্চলীয় স্কয়ার ঘিরে থাকা সড়কে দ্রুত গতিতে ছুটছিল প্রাইভেটকারটি।

প্রতিবেদনে আরও বলা হয়, একজন সৌদি নাগরিক অস্বাভাবিকভাবে গাড়িটি চালাচ্ছিলেন বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। ওই ব্যক্তিকে পাবলিক প্রসিকিউশন দফতরের অধীন সোপর্দ করা হয়েছে।

আরব নিউজে আপলোড করা এক ভিডিওতে দেখা যায়, দ্রুত গতির প্রাইভেটকারটি ব্যারিকেড ভেঙে মসজিদুল হারামের একটি ফটকে আঘাত হানে।

এদিকে নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন তাৎক্ষণিক সেখানে ছুটে যান এবং ওই ব্যক্তিকে গাড়ি থেকে বের করে আটক করেন।

ভিডিওটি দেখুন

blob:https://www.facebook.com/fffd573a-68e8-4867-8b01-941f2764e38b

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য